1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালকের মৃত্যু - অপরাধ সংবাদ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

কাজিপুরে অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালকের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৬২ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম রেজা জীবন আর নেই। শুক্রবার রাত সাড়ে বারোটায় তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)। তার বয়স হয়েছিলো ৪২ বছর। তিনি মা, ভাই, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির তিনি সহ সভাপতি ছিলেন। তিনি টাঙ্গাইলের মধুপুরে এসেনসিয়াল ল্যাটেক্স প্রসেসিং প্লান্ট এ ক্রয় বিভাগের সহকারী কর্মকর্র্তা হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বেলা এগারটায় নিজ বাড়ি চালিতাডাঙ্গায় মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। সেলিম রেজা জীবনের মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, চালিতাডাঙ্গা ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট