1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় গোছল করতে গিয়ে পুকুরে ডুবে আট বছর বয়সী শিশুর মৃত্যু৷৷ - অপরাধ সংবাদ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷ গলাচিপায় গোছল করতে গিয়ে পুকুরে ডুবে আট বছর বয়সী শিশুর মৃত্যু৷৷ মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট৷৷  ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১ হাজার ৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৭ বোতল বিদেশি মদ আটক৷৷ দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন৷  বাংলাদেশ আদিবাসী পার্টির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷৷

গলাচিপায় গোছল করতে গিয়ে পুকুরে ডুবে আট বছর বয়সী শিশুর মৃত্যু৷৷

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীর গলাচিপায় পুকুরে ডুবে মহব্বত নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতনদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মহব্বত ওই এলাকার মন্নান পণ্ডিতের ছেলে এবং রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে মহব্বত ছিলেন চতুর্থ সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল শেষে বাড়ি ফিরে গোসল করতে পুকুরে যায় মহব্বত। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে প্রতিবেশীদের সহায়তায় পুকুরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মহব্বতের মৃগী রোগ ছিল।
রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ লুৎফুন নাহার বলেন, ‘মহব্বত খুবই ভালো ছেলে ছিল। তার অকাল মৃত্যুতে বিদ্যালয় ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad