1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট৷৷  - অপরাধ সংবাদ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷ গলাচিপায় গোছল করতে গিয়ে পুকুরে ডুবে আট বছর বয়সী শিশুর মৃত্যু৷৷ মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট৷৷  ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১ হাজার ৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৭ বোতল বিদেশি মদ আটক৷৷ দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন৷  বাংলাদেশ আদিবাসী পার্টির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷৷

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট৷৷ 

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসক, হবিগঞ্জের নির্দেশনায় এবং মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে উপজেলার গোকুলপুর ও ছাতিয়াইন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। পরে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও ফসলি জমির ক্ষতির আশঙ্কা থাকে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad