1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের৷৷  - অপরাধ সংবাদ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷ গলাচিপায় গোছল করতে গিয়ে পুকুরে ডুবে আট বছর বয়সী শিশুর মৃত্যু৷৷ মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট৷৷  ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১ হাজার ৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৭ বোতল বিদেশি মদ আটক৷৷ দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন৷  বাংলাদেশ আদিবাসী পার্টির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷৷

ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের৷৷ 

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-বহু আশা ও স্বপ্ন বুকে ঋণ আর দাদনের টাকা নিয়ে ট্রলারে জাল জ্বালানি ও রসদ সংগ্রহ করে সাগরে ছুটছেন পটুয়াখালীর উপকূলীয় এলাকার জেলেরা। আশা সাগরে জাল ফেললেই ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। কিন্তু বাস্তবে মিলছে না সেই কাঙ্ক্ষিত ইলিশ। দিন-রাত সাগরে অবস্থান করেও আশানুরূপ মাছ না পাওয়ায় অনেকটা খালি ট্রলার নিয়েই হতাশ হয়ে ঘাটে ফিরছেন জেলেরা।
জেলেরা জানান, আষাড়-শ্রাবণ মাস ইলিশের মৌসুম থাকলেও, সাগরে মিলছেনা কাঙ্ক্ষিত ইলিশ। যার কারনে হতাশায় ভুগছেন জেলেরা। জেলেদের দাবি, এনজিও, ব্যাংক ও স্থানীয় মহাজনদের কাছ থেকে ঋণ এবং দাদন নিয়ে সাগরে নামতে হচ্ছে তাদের। কিন্তু মাছের পরিমাণ কম হওয়ায় সেই ঋণ পরিশোধ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একদিকে ঋণের কিস্তি ও পাওনাদারের চাপ, অন্যদিকে সংসারের খরচ-সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। জেলেদের অভিযোগ, মাছ না পাওয়ার এই দুর্দিনে সরকারি বরাদ্দের চালও অনেকে ঠিকমতো পাচ্ছেন না।

ইলিশের সংকটে শুধু জেলেরাই নন, দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় আড়তদার ও গদি মালিকেরাও। ট্রলার সাগরে পাঠাতে জেলেদের পেছনে লাখ লাখ টাকা দাদন হিসেবে বিনিয়োগ করেছেন তাঁরা। কিন্তু কাঙ্ক্ষিত মাছ না আসায় সেই বিনিয়োগ ফেরত পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার কারণে ইলিশের বিচরণ ও আহরণে প্রভাব পড়ছে। সাধারণত যে সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার কথা, এ বছর সে সময়েও কাঙ্ক্ষিত বৃষ্টি হচ্ছে না। ফলে আবহাওয়া ইলিশের অনুকূলে না থাকায় নদী ও সাগরে ইলিশের বিচরণ কমেছে। এর প্রভাব পড়ছে জেলেদের আহরণেও। এ কারণে জেলেরা নদী ও সাগরে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাচ্ছেন না।” আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে এলে ইলিশের বিচরণ ও আহরণ বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad