1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালীতে ১,৮২১ টি কেন্দ্রে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন 'এ'ক্যাপসুল খাওয়ানোর টার্গেট ৷৷ - অপরাধ সংবাদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা৷৷ বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ৷৷ পটুয়াখালীতে ১,৮২১ টি কেন্দ্রে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর টার্গেট ৷৷ গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত” গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন৷৷ পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে  ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে৷৷  চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক ” আইজিপি) বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে  ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে  খুব শিগগিরই জানানো হবে।—স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ৷৷ পটুয়াখালীতে ৭,৫০০ পিস ই/য়াবা/সহ এক ব্যবসায়ী আ/টক ৷৷

পটুয়াখালীতে ১,৮২১ টি কেন্দ্রে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর টার্গেট ৷৷

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-
২৮ জুন রোববার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে পটুয়াখালী জেলায় ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট দুই লক্ষ ৫৩ হাজার ৭৫৮ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পসুল খাওয়ানোর লক্ষ্য মাত্র নির্ধারন করা হয়েছ।
সিভিল সার্জন পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ জুন রোববার সারাদেশের ন্যায় পটুয়াখালী জেলায় ২,৮২১ টি কেন্দ্রে দুই লক্ষ ৫৩ হাজার ৭৫৮ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পসুল খাওয়ানোর লক্ষ্য মাত্র নির্ধারন করা হয়েছ।
এ লক্ষ্য মাত্রার মধ্যে  ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ২৭, ৭৭৬ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,২৫,৯৯৬ জন শিশু।
সদর উপজেলায় ২৮৮ টি কেন্দ্রে ৪৩,৫২৫ জন শিশু, বাউফলে ৩৬০ টি কেন্দ্রে ৫১,০০০ জন, দশমিনায় ১৪৪ টি কেন্দ্রে ২০,০৬০ জন, মির্জাগঞ্জে ১৪৪ কেন্দ্র ২২,৬১০ জন, দুমকীতে ১২০ টি কেন্দ্র ১২,৯৩০ জন, গলাচিপায় ৪৩২ টি কেন্দ্রে ৫৩,০০০ জন ও কলাপাড়া উপজেলায় ২৮৮ টি কেন্দ্রে  ৩৯,৬৪৫ জন এবং পটুয়াখালী পৌরসভায় ৪৫ টি কেন্দ্রে ১০,৯৮৮ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া নিশ্চিত করেছেন।
প্রতি কেন্দ্রে ১ জন সরকারী স্বাস্থ্য কর্মী ও ২ জন করে স্বেচ্ছাসেবক কর্মী মোট ৫,৪৬৩ জন কর্মী ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়াবে হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।
ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন দিবসে ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ১ টি  ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের  ২ টি করে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানান তিনি।
২৮ জুন  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে পটুয়াখালী জেলার সকল নাগরিকের সহযোগীতা কামনা করেছেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad