1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক৷৷  বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ৷৷  পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার

পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী 

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

ফুটবল বিশ্বকাপের দামামা বেজে গেছে। ম্যাক্সিকোতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন শেষে শুরু হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল মহাযজ্ঞ। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এক নজিরবিহীন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলা সাউথ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকো ইতিহাস সৃষ্টি করল।

এবারের ফুটবল  বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ  সর্ব্বোচ্চ ৪৮টি দেশ অংশ নিচ্ছে। এ বিশ্বকাপ এর আনন্দ ও উচ্ছ্বাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পটুয়াখালীতেও বইছে বিশ্বকাপের আমেজ।

আজ শুক্রবার বিকাল সাড় ৪ টায় পটুয়াখালী জেলা শহরের প্রানকেন্দ্র ঝাউতলা এলাকা থেকে মেসি এর প্রতিকৃতি বহনকরে আর্জেন্টনিয়ার পতাকা হাতে ঢোল বাদ্য ব্যান্ড বাদ্য নিয়ে আর্জেন্টিনয়ার শত শত সমর্থকদের  এক বর্ণাট্য র‍্যালী শুরু করে নেচে-গেয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঝাউতলা গিয়ে র‍্যালী শেষ হয়।

এ র‍্যালী ও আনন্দ মিছিলে অংশ নিয়েছেন ব্রাজিল সমর্থক পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, আর্জেন্টিনায় অন্যতম সমর্থক ও র‍্যালীর  প্রধান আয়োজক জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিমানুল ইসলাম রিমু, জেলা ছাত্রদলের আহবায়ক শামীম চৌধুরী, আর্জেন্টিনা সমর্থক ডাঃ তানভীর ও বেল্লাল হোসেনসহ শত শত সমর্থক।

সমর্থকরা মেসিসহ আর্জন্টিনিয়ার পক্ষে শ্লোগান দিয়ে মুখরিত করে তোলে। এ সময় সড়কের দুই পাশে নারী-পুরুষ সবাই হাত নেড়ে র‍্যালীতে অংশগ্রহনকারীদের সমর্থন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট