1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ।

সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ  সংবাদদাতা :-নারায়ণগঞ্জের সোনারগাঁয় আলোচিত উমায়ের হত্যা মামলার অন্যতম আসামি শহিদকে আটকের পর র‌্যাবের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় অভিযান পরিচালনার বিষয়টিই অস্বীকার করেছে র‌্যাব-১১।

রবিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকার হৈচৈ পার্কে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পলাতক শহিদ চরকিশোরগঞ্জ এলাকার জালাল মাতবরের ছেলে। তিনি আলোচিত উমায়ের হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিভিল পোশাকে আসা একটি দল চরকিশোরগঞ্জের হৈচৈ পার্ক এলাকা থেকে শহিদকে আটক করে। পরে তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক নারী-পুরুষ জড়ো হয়ে হৈচৈ শুরু করেন। এক পর্যায়ে বিশৃঙ্খলার মধ্যে শহিদ পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মোক্তার হোসেন বলেন, শহিদকে আটকের পর ঘটনাস্থলে অনেক মানুষ জড়ো হয়। হৈচৈয়ের মধ্যেই সে পালিয়ে যায়। তবে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে নাকি নিজেই পালিয়েছে, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। সেখানে সিভিল পোশাকে কয়েকজন সদস্যকে দেখেছি। নিহত উমায়ের আমার ছাত্র ছিল।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহিদের অবস্থান ও তাকে পুনরায় আটকের বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলেন, ওই এলাকায় আমাদের কোনো টিম অভিযান পরিচালনা করেনি। বিষয়টি আমার জানা নেই।
ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট