1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার৷৷  সাফল্যের ৪৮ বছর আজ বিএনপির সংগ্রাম,সংকট ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী,দেশব্যাপী নানা কর্মসূচি৷৷ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দশমিনায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত৷৷ পটুয়াখালীর গলাচিপায় জাল নোটসহ আটক ব্যক্তির ১০ বছরের কা/রাদ/ণ্ড, ও ২০ হাজার টাকা অ/র্থদ/ণ্ড৷৷  গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান  : দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই৷৷  চৌদ্দগ্রামে ইভটিজিং এর দায়ে যুবককে ভ্রাম্যমান আদালতের ২ মাসের কারাদন্ড প্রদান সুন্দরগঞ্জে মৎস্যসম্পদ রক্ষায় অভিযান,৪১ নিষিদ্ধ ৪১টি জাল জব্দ৷৷  আমন আবাদের টার্গেট পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত৷৷  গাইবান্ধায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন৷৷ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, বর্তমান সরকারকে দায়ী করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করার আহ্বান প্রতিমন্ত্রী নুরের৷৷ 

আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা।

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-রবিবার (৩১ মে) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার (আজ) থেকে নতুন এই দর কার্যকর হবে। ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল সরবরাহে চাপে থাকার মধ্যে ১৮ এপ্রিল চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে অনেকখানি বাড়ায় সরকার। সেই সময় ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছিল। পরে ৩০ এপ্রিলে সরকার আবার তেলের দর নির্ধারণ করে, তাতে মে মাসের জন্য সেই দামই বহাল রাখা হয়।
জুনের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করল। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে এই বিক্রয়মূল্য নির্ধারণ করেছে। সরকার ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় জ্বালানি মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করছে। এর আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয়, ডলার বিনিময় হার ও কর কাঠামো বিবেচনায় জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad