1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শ্রমিক অধিকারের দাবিতে মেঘনায় বর্ণাঢ্য র‌্যালি — বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান - অপরাধ সংবাদ
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রমিক অধিকারের দাবিতে মেঘনায় বর্ণাঢ্য র‌্যালি — বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান মে দিবস পালিত কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড কুমিল্লার বরুড়া উপজেলার ৯- নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান  ও সচিবের বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ৷ বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায় সীমান্তে কড়া নজরদারি: বিজিবির হাতে ধরা ৭২ লাখ টাকার শাড়ি

শ্রমিক অধিকারের দাবিতে মেঘনায় বর্ণাঢ্য র‌্যালি — বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মেঘনা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা-হোমনা-তিতাসের গণমানুষের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোঃ নাজিম উদ্দিন মোল্লা (এমএ, এমএসএস, এলএলবি)।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেঘনা উপজেলা শাখার আমির লোকমান হোসেন ভূঁইয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালে শ্রমিকদের রক্তঝরা সংগ্রামের মাধ্যমে অর্জিত অধিকার আজও সমানভাবে প্রাসঙ্গিক। তবে স্বাধীনতার এত বছর পরও দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। মালিক-শ্রমিক বৈষম্য এখনো সমাজে প্রকট।

বক্তারা আরও উল্লেখ করেন, মানবসৃষ্ট ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

তারা দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ বিনির্মাণে কাজ করছে, যেখানে মালিক-শ্রমিকের মধ্যে কোনো বৈষম্য থাকবে না; বরং পারস্পরিক শ্রদ্ধা, নিরাপত্তা, সম্প্রীতি ও ভালোবাসার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট