1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে মেধাবী শিক্ষার্থীদের ছাত্রবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকা’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৫ সালের এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি তার বক্তব্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাদের এই অর্জনকে উৎসাহিত করতে বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকা যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা সহায়তার এই ধারাবাহিকতা বজায় থাকলে উপজেলার শিক্ষার মান আরও উন্নত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
বিজয়নগর উপজেলা ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া-এর সভাপতিত্বে এবং মোহাম্মদ রফিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকিনা আক্তার।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন।
সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও এবিএম মমিনুল হক।
সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম এবং সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, উপজেলা বিএনপির জমির হোসেন দস্তগীর, জাকির হোসেন শাহ আলম, এডভোকেট ইমাম হোসেন, মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর, সাধারণ সম্পাদক শিউলী আক্তারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিজয়নগর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতী জয়নাল আবেদীন কাসেমী।
এদিন উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ছাত্রবৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমিতির সদস্যগন উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad