1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা - অপরাধ সংবাদ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায় সীমান্তে কড়া নজরদারি: বিজিবির হাতে ধরা ৭২ লাখ টাকার শাড়ি শুধু প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার দিন এবার সত্যিকার অর্থেই শেষ হতে চলেছে। ভুয়া সাংবাদিকদের চিরতরে বিদায!!! চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ গোপন গুদামে অকটেনের মজুদ! কুমিল্লায় হানা দিয়ে বড় জাল ভাঙলো প্রশাসন” সুস্থ আগামীর প্রত্যয়ে বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও সকিনা আক্তার কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গোকর্ণঘাট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গোকর্ণঘাট এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকারের একটি দল। অভিযানে দেখা যায়, ‘রাফি ইলেকট্রনিক্স’ নামের একটি খুচরা এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে বেশি দামে গ্যাস বিক্রি করছে। প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলাম ১২ কেজি এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য ১,৯৪০ টাকার পরিবর্তে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছিলেন। ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করা এবং সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ‘রাফি ইলেকট্রনিক্স’কে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, “সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট