1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুধু প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার দিন এবার সত্যিকার অর্থেই শেষ হতে চলেছে। ভুয়া সাংবাদিকদের চিরতরে বিদায!!! চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ গোপন গুদামে অকটেনের মজুদ! কুমিল্লায় হানা দিয়ে বড় জাল ভাঙলো প্রশাসন” সুস্থ আগামীর প্রত্যয়ে বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও সকিনা আক্তার কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

চান্দিনা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জাল টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৫ মিনিটের দিকে চান্দিনা থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বেলাশ্বর এলাকার পালকী সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় এক যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. আরিফুল ইসলাম (২৫)। তিনি মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া (বেত বাড়ি) এলাকার মো. শাহ আলমের ছেলে। আটককালে তার কাছ থেকে বিভিন্ন নোটের মোট ১৩ হাজার ৬০০ টাকা জাল নোট উদ্ধার করে পুলিশ এবং তা জব্দ করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৩টা ২০ মিনিটের দিকে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে চান্দিনা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উদ্ধারকৃত আলামত:
জাল টাকা: ১৩,৬০০ টাকা
জাল নোট তৈরির সরঞ্জাম: ১টি ল্যাপটপ ও ১টি প্রিন্টার
গ্রেফতার:
মো. আরিফুল ইসলাম (২৫), পিতা: মো. শাহ আলম
ঠিকানা: বাবুটিপাড়া (বেত বাড়ি), মুরাদনগর, জেলা: কুমিল্লা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট