1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

“স্মার্টফোন ছেড়ে পড়ার টেবিলে বসো-নকলের সুযোগ নেই”

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:

“স্মার্টফোন ছেড়ে তোমরা পড়ালেখার টেবিলে ফিরে এসো। এখনও অনেক সময় আছে । মনে রেখো পরীক্ষায় আর নকলের কোনপ্রকার সুযোগ পাবে না।” রোববার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ফিতা কেটে ছাত্রাবাস ও একাডেমিক ভবন উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ এই কলেজটির উন্নয়নে সব ধরনের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন,“ কলেজের মসজিদ নির্মাণ করা হবে। বিদ্যমান মাঠকে খেলার উপযোগী করে তোলা হবে। ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্যে গাড়ির বিষয়টিও বিবেচনায় নেয়া হবে।” এসময় শিক্ষার্থীদের উদেশ্যে প্রধান অতিথি আরও বলেন, “ তোমাদের ভালো ফলাফলের মাধ্যমে এই কলেজটিকে আমি বিভাগের মধ্যে প্রথম সারিতে দেখতে চাই।”
এর আগে তিনি শিক্ষা প্রকৌশল বিভাগের আওতায় নির্মিত ১৬৪ জন শিক্ষার্থীর আবাসন সুবিধা সম্বলিত ৫ তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস এবং ৬ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এরপর প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে কলেজের বিএনসিসি দল। পরে তিনি কলেজের পাঠাগার পরিদর্শন শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ নেন।
ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৬ এর আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং অ্যাডভোকেট রবিউল হাসান। # (ছবি আছে)

অঞ্জনা চৌধুরী, কাজিপুর, সিরাজগঞ্জ
১৯/৪/২৬ ০১৭৭৯-৬২-৬০-৬৯

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad