1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ - অপরাধ সংবাদ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহ বিস্তার: সিঙ্গারবিলের এক অংশেই ৬১টি স্পট, তালিকা করছে পুলিশ বিজয়নগর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে মহাদেব আশ্রমের দানবাক্স ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার অপরাধ সংবাদের প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসলো প্রশাসন: কচুয়ায় খাজা ফিলিং স্টেশনে অভিযান, জরিমানা” জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে ৫ দফা দাবি তুললেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার: -বর্নিল আয়োজনে অনেকটা ঘটা করে এবার কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজন বাংলা নববর্ষ=১৪৩৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা সাজে সজ্জিত হয়ে এসে জমায়েত হয়। তাদের হাতে ষোল আনা কাঙালিয়ানার নানা জিনিসপত্র শোভা পেয়েছে। সকাল দশটায় সিরাজগঞ্জ-১ আসনের সংস সদস্য সেলিম রেজা ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের জনগণ শোভাযাত্রায় অংশ নেন। এসময় নেচে গেয়ে তারা বাংলার চিরায়ত ঐতিহ্যের এই অনুষ্ঠানকে উপেভোগ্য করে তোলে। সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় সাংস্তৃকি অনুষ্ঠান। এবার অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো পুঁথিপাঠ ও গম্ভিরা পরিবেশনা। অনুষ্ঠানে অংশ নেয় মুনলাইট স্কুল এন্ড কলেজ, সিরাজগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট এবং অন্যরকম বিদ্যানিকেতন। এসময় পরিষদ চত্ত্বরে লাঠিখেলা ও মাদার বাঁশের ধামাইল অনুষ্ঠিত হয়। বর্ণিল যাত্রায় অংশ নেয় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ, মুনলাইট স্কুল এন্ড কলেজ, আলমপুর নাহের মাহমুদ উচ্চ বিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠান। এসময় এমপি সেলিম রেজা বলেন, “বাংলা নববর্ষ বাঙালির জাতিগত পরিচয়ের এক অন্যতম প্রতীক। পহেলা বৈশাখ নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব। আজকের দিনে আমি সিরাজগঞ্জ-১ এর সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ।” ইউএনও মোস্তাফিজার রহমান বলেন, “নববর্ষ বাঙালির ঐক্য, ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনাকে মজবুত করে। পুরনো বছরের গ্লানি মুছে ফেলে নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেয়, যা বাঙালির মন থেকে সব অশুভ শক্তি দূর করে। সকল অপশক্তিকে পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাক অভীষ্ঠ্য লক্ষ্যের দিকে এই কামনা আজকের দিনে করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট