1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে ৫ দফা দাবি তুললেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার৷৷  সাফল্যের ৪৮ বছর আজ বিএনপির সংগ্রাম,সংকট ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী,দেশব্যাপী নানা কর্মসূচি৷৷ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দশমিনায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত৷৷ পটুয়াখালীর গলাচিপায় জাল নোটসহ আটক ব্যক্তির ১০ বছরের কা/রাদ/ণ্ড, ও ২০ হাজার টাকা অ/র্থদ/ণ্ড৷৷  গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান  : দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই৷৷  চৌদ্দগ্রামে ইভটিজিং এর দায়ে যুবককে ভ্রাম্যমান আদালতের ২ মাসের কারাদন্ড প্রদান সুন্দরগঞ্জে মৎস্যসম্পদ রক্ষায় অভিযান,৪১ নিষিদ্ধ ৪১টি জাল জব্দ৷৷  আমন আবাদের টার্গেট পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত৷৷  গাইবান্ধায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন৷৷ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, বর্তমান সরকারকে দায়ী করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করার আহ্বান প্রতিমন্ত্রী নুরের৷৷ 

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে ৫ দফা দাবি তুললেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৭৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন ও জননিরাপত্তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন। অধিবেশনে তাঁর বক্তব্যে মাদক নির্মূল, রাস্তাঘাটের উন্নয়ন এবং উচ্চশিক্ষার প্রসারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংসদ সদস্য তাঁর বক্তব্যের শুরুতেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, সদর ও বিজয়নগর উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা তাঁর অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি একটি বিশেষ প্রস্তাব পেশ করেন। বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে সিংগারবিল পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান সড়কটির টেকসই উন্নয়নের লক্ষ্যে এটি এলজিইডি (LGED) থেকে সড়ক ও জনপথ বিভাগের (RHD) অধীনে হস্তান্তরের দাবি জানান। তিনি বলেন, এই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় এর মানোন্নয়ন এখন সময়ের দাবি।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরকে যানজটমুক্ত করতে এবং যাতায়াত ব্যবস্থা সহজ করতে পৌরসভার জন্য একটি বিকল্প প্রধান রাস্তা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি দুটি বড় দাবি পেশ করেন। দীর্ঘদিনের দাবী সরকারি মেডিকেল কলেজের কাজ দ্রুত আগানোর জন্য আহ্বান জানান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় অত্যন্ত জরুরি।
বক্তব্যের শেষ পর্যায়ে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এসব দাবি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তাঁর এই জনবান্ধব বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad