1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সরকারি দলের সদস্যের - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে মাদক ও চোরাচালানের প্রতিবাদ করায় জুলাই যোদ্ধা আমির খাঁনের বাড়িতে তাণ্ডব: নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীও তার পরিবার বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য আটক আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে বেনাপোলের ব্যবসায়ী নেতাদের সাথে বন্দরের চেয়ারম্যানের বৈঠক তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সরকারি দলের সদস্যের দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন। কুমিল্লা দেবিদ্বারে ভুয়া পরোয়ানায় সাংবাদিককে হয়রানি, আদালতের হস্তক্ষেপে মিলল মুক্তি কুমিল্লার মুরাদনগর পি আই ও  অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সফিকুল ইসলামের  সম্পদের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে৷ ঠাকুরপাড়ায় অস্ত্রের মহড়া, আতঙ্কে এলাকাবাসী—অভিযানে গ্রেপ্তার ৫ কুমিল্লা তেল সিন্ডিকেটে অভিযান: গোপন গুদাম থেকে ৪০০ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা ৭০ হাজার টাকা বিজয়নগরে নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সরকারি দলের সদস্যের

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহোদর প্রয়াত আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপিদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়েছেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ–সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান এ দাবি জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। সরকারদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেন। ৩০ বছর পর আসনটি জনগণ বিএনপিকে উপহার দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এ আসনটি আপনারা উপহার দিলে, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, ভাওয়াল মাঠের জনসভায় তিনি অংশগ্রহণ করবেন।’ এই সংসদ সদস্য জানান, ‘সেখানকার জনগণ এখন মাননীয় প্রধানমন্ত্রীর সদয় আগমনের অপেক্ষা করছে।’

এ পর্যায়ে মুজিবুর রহমান বলেন, নির্যাতিত-নিপীড়িত একটি বিপ্লবের নাম তারেক রহমান। প্রধানমন্ত্রীর যুগশ্রেষ্ঠ উক্তি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গাজীপুরবাসী উজ্জীবিত। তিনি বলেন, ‘আমার আবেগের একটি কথা, একাত্তর সালের স্বাধীনতাযুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মাতা বেগম খালেদা জিয়া ও তাঁর সহোদর ভাই পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী (তারেক রহমান) ৯ মাস বন্দী ছিলেন। যদি কোনো দিন সুযোগ হয়, বেগম খালেদা জিয়ার স্বাধীনতাযুদ্ধের যে অবদান, সে জন্য তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং আমাদের প্রধানমন্ত্রীকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে, আর তাঁর সহোদর ভাই—আমাদের ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি করছি।’ মুজিবুর রহমান দাবি করেন, এই প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য করছেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট