1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
জয়পুরহাটে জ্বালানি তেলের সংকটে বিপাকে সাধারণ মানুষ, দুর্ভোগে মোটরসাইকেল চালক - অপরাধ সংবাদ
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত বিজয়নগরে উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃ’ত্যু বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিরামপুরে স্কুলছাত্রী অপহরণ: দীর্ঘদিনেও মেলেনি সন্ধান, সন্তানকে ফিরে পেতে আকুতি পরিবারের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র

জয়পুরহাটে জ্বালানি তেলের সংকটে বিপাকে সাধারণ মানুষ, দুর্ভোগে মোটরসাইকেল চালক

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি:

 

জয়পুরহাটের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা।বিশেষ করে মোটরসাইকেল চালক, অটোরিকশা চালক ও পণ্যবাহী যানবাহনের চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ সীমিত থাকায় দীর্ঘ লাইন তৈরি হয়েছে।অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন না।এতে করে কর্মজীবী মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন।

কয়েক জন মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞেসা করলে তারা জানান, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো তেল পাইনি। কাজেও যেতে পারছি না, আয়ও বন্ধ হয়ে গেছে।দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তেল পাওয়া গেলেও ১০০ থেকে ২০০ টাকার বেশি দিচ্ছে না.

এদিকে পরিবহন খাতে এর প্রভাব আরও বেশি পড়েছে। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটছে, যার ফলে দামও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধরী বলেন,গত রাতে ওমর ফিলিং স্টেশনে তেল এসেছে।শান্তিপৃণ ভাবে তেল দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন,আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ অকটেন পেট্রোল রয়েছে। সামরিক একটু সমস্যা হচ্ছে,এই সংকট দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং স্বাভাবিক সরবরাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট