1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে টানা ৫ দিন জ্বালানি সংকট: থমকে গেছে চাকা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ কাজিপুর পৌরসভার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন মেঘনায় ১৫ কেজি গাঁ’জা’সহ ৩ জন গ্রেপ্তা’র জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা৷ কাজিপুর পৌরসভার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন জব্দ হলো অবৈধ সেচ পাম্প, খানায় অভিযোগ৷ জব্দ হলো অবৈধ সেচ পাম্প, থানায় অভিযোগ৷ চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু নাসিরনগরে ছবিয়া বেগম হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার -২. ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ড্রেজার ডুবি: ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল পাহারাদারের

চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

নাহিম হাজারী চৌদ্দগ্রাম প্রতিনিধি।

কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম মো. আবুল খায়ের। তিনি উপজেলার পৌরসভাধিন সোনাকাটিয়া গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে। রবিবার (২৯ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটে সোনাকাটিয়া গ্রামে। বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল।

তিনি জানান, রবিবার দুপুরে বজ্রপাতে আহত সোনাকাটিয়া গ্রামের আবুল খায়ের নামের এক কৃষককে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরে আইনী প্রক্রিয়া মেনে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে কৃষক আবুল খায়ের তার কৃষি জমি দেখতে যান। এ সময় আকষ্মিক ভারি বৃৃষ্টি সহ ব্রজপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতের ফলে আবুল খায়ের ফসলি জমিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আবুল খায়েরের মৃত্যুকে পরিবারে বইছে শোকের মাতম। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট