1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:


লাকসাম উপজেলার কালিয়াপুর দরবার শরীফে ২৬ ফেব্রুয়ারি (১৩ ফাল্গুন) যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে ১১৪তম ওরশ মোবারক ও বার্ষিকী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর এই দিনেই ঐতিহ্যবাহী এ মাহফিলের আয়োজন করা হয়।

প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত মোল্লা কাজীমুদ্দিন (রহঃ)-এর স্মরণে আয়োজিত এ ওরশ মোবারকে দেশ-বিদেশ থেকে আগত প্রায় ৪০ হাজার ভক্ত-অনুসারীর সমাগম ঘটে। পুরো দরবার প্রাঙ্গণজুড়ে ছিল ভক্তদের উপস্থিতি, ধর্মীয় অনুশীলন ও ইবাদতে মুখর পরিবেশ।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহিদুল্লাহ পীর সাহেবের বড় সন্তান পীরজাদা মোঃ সায়হাম উল্যাহ মেহেদী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয় এবং প্রায় ৮ হাজার মানুষের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির-আজকার এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত। ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক আধ্যাত্মিক মিলনমেলায়।

নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব পোশাকে ১২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। পাশাপাশি লাকসাম থানা পুলিশের সদস্যরাও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। থানার অফিসার ইনচার্জ জানান, “আমাদের মোবাইল টিম সব সময় নিরাপত্তা স্বার্থে কাজ করছে। আশা করছি, তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।”

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ১১৪তম ওরশ মোবারক সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট