1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

 

শুধু বিএনপিই নয় কাজিপুরের আওয়ামী লীগের জনগণও আমাকে ভোট দিয়েছেন। বিশেষ করে সংখ্যা লঘুদের(হিন্দুদের) একটি ভোটও ধানের শীষের বাইরে যায়নি। বরং আমাদের দলীয় কিছু নেতাকর্মির অসদাচারণের জন্যে ধানেরশীষের ভোট কমে গেছে। এমপি হিসেবে স্পষ্ট বলছি আমি কাজিপুরের সবার নেতা। সবাইকে নিয়েই কাজিপুরের উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নেবো ইনশা আল্লাহ। এতে করে আপনাদের সবার দোয়া ও সহায়তা কামনা করছি।” সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজা শিক্ষকদের প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সেলিম রেজা আরও বলেন, “ আমি জনগণের এমপি, তাই কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে আমাকে ফুল ছিটানোর দরকার নেই। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত।” এসময় প্রধান অতিথি কাজিপুরের সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।
চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়, চালিতাডাঙ্গা মহিলা কলেজ ও আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের আয়োজনে
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মহসিন রেজা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ প্রধান অতিথি সেলিম রেজাকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সংসদ সদস্যকে বরণ করে নেন। এসময় প্রতিষ্ঠান প্রধানগণকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এমপি। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সেলিম রেজার পিতা ও কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বার বার নির্বাচিত জননেতা মরহুম আফজাল হোসেন সরকারের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রমজানুল মোবারক উপলক্ষে ইফতারিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

 

 

অঞ্জনা চৌধুরী, কাজিপুর, সিরাজগঞ্জ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট