1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশাসনকে  নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ফসলি জমি থেকে ড্রেজারে অবৈধ বালু উত্তোলন: অভিযুক্ত ইউপি সদস্য পদ্মায় মৃত্যুফাঁদ! দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে—নিখোঁজ বহু যাত্রী 🚨 দক্ষতার স্বীকৃতি: বরুড়ার এসিল্যান্ড আহসান হাফিজ এখন সিনিয়র সহকারী সচিব! প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না দেশ ছেড়ে চলে যাচ্ছি কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা বৃদ্ধ পিতা-মাতার ভরণ-পোষণ না দেওয়ায় ছেলে গ্রেফতার: শাহরাস্তিতে পুলিশের অভিযান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাইকে ঘোষণা দিয়ে দুই গোষ্ঠীর রণক্ষেত্র: ইমামসহ নিহত ২, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে  নিহত দুই৷৷ আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশাসনকে  নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

  ডেক্স রিপোর্ট :- এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
সেনাপ্রধান বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় স্টেডিয়ামের সম্মেলনকক্ষে ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান এ নির্দেশনা দেন। সভায় নির্বাচনে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এতে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় ও পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর, ঢাকা ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ঢাকার বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি দায়িত্ব পালনকারী সব সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক ও আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করার লক্ষ্যে সেনাবাহিনীর প্রধান গত ২২ জানুয়ারি থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, সব বিভাগ ও জেলার অসামরিক প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট