1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নারীদের ইজ্জত নিয়ে খেলছেন, ব্যালটে তারা এর জবাব দেবেন-সেলিম রেজা - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহ বিস্তার: সিঙ্গারবিলের এক অংশেই ৬১টি স্পট, তালিকা করছে পুলিশ বিজয়নগর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে মহাদেব আশ্রমের দানবাক্স ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি

নারীদের ইজ্জত নিয়ে খেলছেন, ব্যালটে তারা এর জবাব দেবেন-সেলিম রেজা

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৯ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার-

 

নারীদের তিরস্কার করে জামায়াতের আমিরের বক্তব্য অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ ১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা। তিনি বলেন, “আজকে সারাদেশের নারীসমাজ ফুঁসে উঠেছে। নারীদের উজ্জ্বত নিয়ে খেলেছেন।তারা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। অথচ কাজিপুরের প্রায় তিরিশ হাজার নারী পোশাক কারখানায় চাকুরি করেন। আসন্ন নির্বাচনে তারা এই অপমানের প্রতিশোধ ব্যালটের মাধ্যমে দেবেন। ”
বুধবার( ৪ ফেব্রুয়ারি) দুপুরে কাজিপুরের সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি বাজারে এক পথসভায় সেলিম রেজা এসব কথা বলেন।
উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন “আপনারা ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের উন্নয়ন উপহার দেবো। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাবো ইনশা আল্লাহ।”
স্থলবাড়ী ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার তালুকদারের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট