1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সাকিবকে দলে না চাওয়া মানে বোকার স্বর্গে বাস করা, বলছেন সালাহউদ্দীন - অপরাধ সংবাদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত” গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন৷৷ পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে  ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে৷৷  চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক ” আইজিপি) বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে  ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে  খুব শিগগিরই জানানো হবে।—স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ৷৷ পটুয়াখালীতে ৭,৫০০ পিস ই/য়াবা/সহ এক ব্যবসায়ী আ/টক ৷৷ বাউফলে অবাধে চলছে নিষিদ্ধ চাঁই জাল দিয়ে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ!! সাগরে মিলছে না কাঙ্খিত মাছ, দিশেহারা জেলেরা৷৷ কর্ণফুলী এক্সপ্রেসে বিজিবির বিশেষ অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ৷৷

সাকিবকে দলে না চাওয়া মানে বোকার স্বর্গে বাস করা, বলছেন সালাহউদ্দীন

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

 

দেড় বছর ধরে সাকিব আল হাসান নেই জাতীয় দলে। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগই এখন ক্রিকেটার সাকিবের ঠিকানা। তবে সম্প্রতি বিসিবি তাঁকে আবার জাতীয় দলে ফেরানোর ঘোষণা দিয়েছে। ফর্ম-ফিটনেস ঠিক থাকলে নির্বাচকেরা তাঁকে জাতীয় দলের জন্য বিবেচনা করতে পারবেন।

কিন্তু ৩৯ বছর বয়সী সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আসলে কতটা ফিট? ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন ঠিকই, কিন্তু পারফরম্যান্স কি খুব আহামরি কিছু? দেড় বছর ধরে তো তাঁকে ছাড়াই তিন সংস্করণের ক্রিকেটে খেলছে বাংলাদেশ দল। সাকিবের একসময়ের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন অবশ্য জাতীয় দলে এখনো সাকিবের প্রয়োজনীয়তা অনুভব করেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি টুর্নামেন্ট–পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ধূমকেতু একাদশের কোচ সালাহউদ্দীন। সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘দেখুন, যদি কেউ বলে যে সাকিবকে আমি দলে চাই না, আমার মনে হয় সে তাহলে এখনো বোকার স্বর্গে বাস করছে।’ তাঁর এমন ভাবার কারণও ব্যাখ্যা করেছেন সালাহউদ্দীন, ‘সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সাকিব থাকলে একটা দলে ভারসম্য চলে আসে। একটা বোলার, একটা ব্যাটসম্যান—আপনি দুই দিকেই পাবেন। দিন শেষে সাকিব কী রকম ফিট থাকে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু তাকে যে কেউই চাইবে।’ বিসিবির পক্ষ থেকে এটিও বলা হচ্ছে, দেশে ফেরার সুযোগ হলে মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেই সাকিবকে চায় বোর্ড। তবে সাকিবের দেশে ফেরার পথে বড় বাধা তাঁর রাজনৈতিক পরিচয়। জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। সরকার পতনের পর তাঁর নামে হত্যা ও দুর্নীতির মামলা হয়েছে।

আইনি জটিলতা কাটিয়ে সাকিবের দেশে ফেরা এবং দেশের হয়ে খেলার পথ সুগম করতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। সাকিবও এখন বাংলাদেশ দলে খেলতে আগ্রহী বলে জানিয়েছে বোর্ড। তবে পুরোনো কোচের সঙ্গে সাকিব এ নিয়ে আলোচনা করেছেন কি না, সেটি পরিষ্কার করেননি সালাহউদ্দীন, ‘সবকিছু তো বলা যাবে না ভাই.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad