1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- কাজিপুরে একমঞ্চে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- কাজিপুরে একমঞ্চে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের ছয় প্রার্থী একমঞ্চে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধিগুলো মেনে চলার আহবান জানান। অনুষ্ঠানে আচরণবিধির নানাদিক তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর মাহমুদুল হাসান, সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞা।
অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার পাঠ করেন বিএনপির প্রার্থী সেলিম রেজা, জামায়াতের প্রার্থী শাহিনুর আলম, জাতীয় পার্টির প্রার্থী জহুরুল ইসলাম, গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন, নাগরিক ঐক্যের নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর। এসময় প্রার্থীগণ নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদান করেন। অনুষ্ঠানে প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট