1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি! ২৭ জুনের মধ্যে দাবি মানা না হলে সারা দেশের গ্রাহকদের ঢাকায় এনে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাও৷৷  ধর্ম-বর্ণ-জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সম-অধিকার নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।—– মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটে যুবকের  ১ মাসের কারাদন্ড৷৷  অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷

বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৩১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবুর রহমান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার সাদমান সাকিব।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিজয়নগর মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন কাসেমী, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারুয়ার হাজারী পলাশ, সাধারণ সম্পাদক জিহাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হীরা আহমেদ জাকির, সাধারণ সম্পাদক শানেওয়াজ শাহসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরা হয়। নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচারে বস্তুনিষ্ঠতা, গুজব প্রতিরোধ এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জনগণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং নির্বাচনকালীন সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা। সভায় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী অফিসারের অকাল মৃত্যুতে বিশেষ মোনাজাত ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad