1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ভাটারা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

ভাটারা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

,স্টাফ রিপোর্টার:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার জয়নগর রোড সংলগ্ন রেলওয়ে ক্রসিংয়ের পূর্ব পাশে, ভাটারা আব্দুর রেজ্জাক খান আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসার শেখ হোসেন জামান জুয়েল-এর উদ্যোগে এবং ভাটারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসার শেখ হোসেন জামান জুয়েল বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও স্বাধীনতার প্রতীক। দেশ ও জাতির সংকটকালে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন— সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হোসেন জামান জুয়েল,

উপজেলা বিএনপির সদস্য শাহজাহান আকন্দ,

বিএনপি নেতা মাহতাব উদ্দিন,ভাটারা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনির ইসলাম মুকুল,ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম,ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন,ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়াউল ইসলাম আজিজ,উপজেলা কৃষক দলের সদস্য মোবারক হোসেন,২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জোসনা আকন্দ,ভাটারা ইউনিয়ন কৃষক দলের সদস্য তারা মিয়া টিক্কাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও বহু নেতা-কর্মী।দোয়া ও মিলাদ মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad