1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

নেত্রকোণা বারহাট্টা উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক-২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

 

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার কাকুড়া বাজার এলাকায়
৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় ভ্যান চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কাকুড়া বাজার এলাকার স্থানীয় লোকজন একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মালামাল ঢেকে নিয়ে যাওয়া দেখে তাদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে। ভ্যান তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল দেখতে পেয়ে ভ্যানটি জব্দ এবং ভ্যানে থাকা চালক ইব্রাহিম (২৫) ও তার সহকারী সাব্বির (১৯)কে আটক করে।

সন্ধ্যায় বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, গায়ে দেয়া ১৬৪ পিস লেডিস্ চাদর, ১১২৬ পিস থ্রি পিচ, ৪৮০ পিস কাতান শাড়ি, ৭১৭ পিস জর্জেট শাড়ি, ৬০ পিস এক কালার শাড়ি। সর্বমোট ২৫৪৭ পিস ভারতীয় পণ্য।

পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট