1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

বসতঘরের সামনে টিনের ভেড়া দিয়ে পথ বন্ধ ভোগান্তিতে জামাল হোসেন পাটোয়ারীর পরিবার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নের পিলগিরি গ্রামে বসতঘরের সামনে টিনের বেড়া তুলে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।জামাল হোসেন পাটোয়ারীর পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যগন জানান, হঠাৎ করে টিনের বেড়া দেওয়ার কারণে আমরা সবাই ঘর থেকে বের হতে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে । স্হানীয় এালাকাবাসী জানান বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে।

এ ঘটনায় আদালতে দেওয়ানি মামলা নং–২৪৪/২০২২ (মোকাম কুমিল্লা, বিজ্ঞ সহকারী জজ আদালত, বরুড়া) দায়ের রয়েছে। মামলার প্রেক্ষিতে বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও দাখিল করা হয়েছে।

ভুক্তভোগী মোঃ জামাল হোসেন পাটোয়ারীর পরিবারের সদস্যগন বলেন, “আমরা বহু বছর ধরে এই জায়গায় বসবাস করছি। কিন্তু আবু তাহের গং জোরপূর্বক টিনের বেড়া তুলে আমাদের ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিয়েছে।”

পরিবারের সদস্যগন আরও জানান, রহিমানগর বি.এ.বি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিলগিরি খারুল হাজী আব্বাস আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আবুল হোসেন পাটোয়ারী এবং তাঁর ছোট ভাই আবু জাফর (মনু)—উভয়েই ১২নং আড্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা—গত ১ নভেম্বর ২০২৫, শনিবার, বহিরাগত কিছু লোকের সহযোগিতায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে পাশের মো. জামাল হোসেন পাটোয়ারীর ঘরের সামনে জোরপূর্বক টিনের বেড়া দেন।

এর ফলে জামাল হোসেন পাটোয়ারীর পরিবারের বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে যায়। অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্র দেখিয়ে বাড়ির মহিলাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এলাকার লোকজন ঘটনাটি দেখলেও বহিরাগতদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি।

এ বিষয়ে অভিযুক্ত আবু জাফর (মনু) সাংবাদিকদের জানান, “আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি।”
এদিকে উক্ত ঘটনা কে কেন্দ্র করে এখানে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে৷ তাই এলাকাবাসী জানান দ্রুত সংশ্লিষ্ট কতৃপক্ষ এদিকে নজর দেওয়া দরকার৷
স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও বিরোধের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এদিকে জামাল হোসেন পাটোয়ারীর পরিবারের আরেক সদস্য জানান আমরা বসত ঘর তৈরি করার জন্য লক্ষ লক্ষ টাকার মালামাল এনেও তাদের বাঁধার জন্য আমরা ঘর করতে পারছি না ফলে আমাদের লক্ষ লক্ষ টাকার মালামাল নস্ঠ হয়ে যাচ্ছে৷ আমরা উক্ত ঘটনার বিচার চাই৷ এবং আমাদের ঘরের সামনে বেড়া দিয়ে আমাদের ঘরবন্দী করে রাখার বিচার চাই৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট