1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের উপদ্রুপ বৃদ্ধি পেয়েছে। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সীমান্তে কড়া নজরদারি: বিজিবির হাতে ধরা ৭২ লাখ টাকার শাড়ি শুধু প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার দিন এবার সত্যিকার অর্থেই শেষ হতে চলেছে। ভুয়া সাংবাদিকদের চিরতরে বিদায!!! চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ গোপন গুদামে অকটেনের মজুদ! কুমিল্লায় হানা দিয়ে বড় জাল ভাঙলো প্রশাসন” সুস্থ আগামীর প্রত্যয়ে বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও সকিনা আক্তার কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের উপদ্রুপ বৃদ্ধি পেয়েছে।

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

দালালরা সরকারি হাসপাতালে আসা রোগীদের ফুঁসলিয়ে কিছু কমিশন বিনিময়ে তাদের পছন্দের প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। এতে গ্রাম থেকে আসা সহজ সরল রোগী দের নানা সমস্যা পরতে হয়। বিষয়টি একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. মোশারফ হোসাইন। অভিযানকালে তিনি শিখা রানী (৫৫) নামের এক নারী দালালকে আটক করেন। দায় স্বীকার করায় ওই নারীকে ১৮৬০ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। এ সময় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাক্তার নিজাম উদ্দিন ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান উপস্থিত ছিলেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালে একটি বড় দালাল চক্র রয়েছে যারা বিভিন্ন ক্লিনিকের সাথে যোগসাজস করে হাসপাতালে চিকিৎসা সেবার পরিবেশকে বাধাঁগ্রস্থ করে। এদেরকেও আইনের আওতায় আনতে হবে। একই সাথে এদের পেছনে থাকা রাঘব বোয়ালদেরও শাস্থির আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, এখানে দালালদের উপদ্রুপের অনেক অভিযোগ আছে। আজকে এসে অনেক দালাল দেখলাম। এদের যন্ত্রণায় কর্মকর্তা-কর্মচারীরা ঠিকমত কাজ করতে পারে না। সেবাবঞ্চিত হয় রোগীরা। আটকের পর অপরাধ স্বীকার করায় একজনকে ৫ দিনের কারাদন্ড দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট