1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরের চান্দুরা বাজারে সরকারি সম্পত্তি দখলের মহোৎসব: ভূমি অফিস ও পোস্ট অফিসের জায়গা প্রভাবশালীদের কবলে! - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে বালিবাহি ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন৷৷  গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷

বিজয়নগরের চান্দুরা বাজারে সরকারি সম্পত্তি দখলের মহোৎসব: ভূমি অফিস ও পোস্ট অফিসের জায়গা প্রভাবশালীদের কবলে!

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

এক সময়ের জমজমাট চান্দুরা বাজারের ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। জরাজীর্ণ পুরাতন ভূমি অফিস এবং স্থানান্তরিত পোস্ট অফিসের সরকারি জায়গা বেদখল হয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী মহলের হাতে। প্রশাসনের নাকের ডগায় চলছে এই দখলের মহোৎসব, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা বাজারে পুরাতন ভূমি অফিসটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ভূমি অফিসের সরকারি জায়গার দাগ নং ৬৯৪৮। বিগত দিনে চান্দুরা বাজার ছিল এক জমজমাট বাণিজ্যিক কেন্দ্র, কিন্তু বর্তমানে তা নামকাওয়াস্তে বাজারে পরিণত হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ভূমি অফিসটি দীর্ঘদিন পূর্বে চান্দুরা বাজার থেকে সরিয়ে বুধন্তী এলাকায় নিয়ে যায় সরকার। এরপর থেকে ভূমি অফিসের বিশাল সরকারি জায়গাটি খালি পড়ে থাকে। এই সুযোগে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা একে একে জায়গা দখল করে দালান নির্মাণ শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক চান্দুরা এলাকার একাধিক ব্যক্তি জানান, চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মেম্বার ভূমি অফিসের জায়গা দখলের চেষ্টা করছেন। শুধু ভূমি অফিসের জায়গা নয়, চান্দুরা বাজারে অবস্থিত পোস্ট অফিসের জায়গাটিও স্থানান্তরিত হওয়ার পর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দখল করে নিচ্ছে। পোস্ট অফিসটি বাজারের প্রবেশ পথে সরকারি জায়গায় স্থাপন করা হলেও তার আশপাশের জায়গাও বেদখল হয়ে যাচ্ছে।
এলাকাবাসী আরও জানান, কিছুদিন পূর্বে শামসুজ্জামান মেম্বার যখন ভূমি অফিসের জায়গায় নির্মাণ কাজ শুরু করেন, তখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ফলে কিছুদিন কাজ বন্ধ থাকে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের সেই বাধাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গতকাল থেকে শামসুজ্জামান মেম্বার আবারও নির্মাণ কাজ শুরু করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত এই অবৈধ দখলদারিত্ব বন্ধ করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। একই সাথে, চান্দুরা বাজারের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
চান্দুরা বাজারের সরকারি সম্পত্তি দখলের এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। তারা চান্দুরা বাজারের অতীত গৌরব ফিরিয়ে আনতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad