1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
জান্নাতুল মাহুয়া কর্পোরেশনকে জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন নুরে আলম ছিদ্দিকী। - অপরাধ সংবাদ
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ: মাদক ব্যবসায়ীদের ছাড় নেই কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট থানায় লিখিত অভিযোগ৷৷ শ্রমিক অধিকারের দাবিতে মেঘনায় বর্ণাঢ্য র‌্যালি — বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান মে দিবস পালিত কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড কুমিল্লার বরুড়া উপজেলার ৯- নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান  ও সচিবের বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ৷ বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা

জান্নাতুল মাহুয়া কর্পোরেশনকে জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন নুরে আলম ছিদ্দিকী।

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ :-

মেসার্স জান্নাতুল মাহুয়া কর্পোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ আলহাজ্ব নুরে আলম ছিদ্দিকী প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
তিনি এক লিখিত প্রতিবাদপত্রে উল্লেখ করেন, দীর্ঘদিন যাবত সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। কিন্তু গত ১৩ সেপ্টেম্বর ও ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মেসার্স তাইবা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আলী হোসেন বিজয়নগরের বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন করে তাকে ও তার প্রতিষ্ঠানকে জড়িয়ে বিভ্রান্তিকর, মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদান করেছেন। উক্ত বক্তব্য ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
নুরে আলম ছিদ্দিকী দাবি করেন, আলী হোসেন সংবাদ সম্মেলনে বলেন যে তিনি মেসার্স ফুরফুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী মিনালের সঙ্গে ৩১ মে ২০২৫ তারিখে চুক্তি সম্পাদন করেছেন। কিন্তু প্রকৃত সত্য হলো— মেসার্স ফুরফুরী ট্রেডার্সের সাথে জান্নাতুল মাহুয়া কর্পোরেশনই ২৫ মার্চ ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র সম্পাদন করে এবং সেই অনুযায়ী সরকারি নিয়মনীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, “আমার এবং আমার প্রতিষ্ঠানের সঙ্গে মোঃ আলী হোসেন বা তার প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়িক সম্পর্ক বা বিরোধ নেই। তবুও তিনি স্থানীয় কিছু লোকজনকে প্রলুব্ধ করে আমার বৈধ কার্যক্রমে বাধা প্রদান করছেন, যা সম্পূর্ণ অনৈতিক।”
নুরে আলম ছিদ্দিকী জোর দিয়ে বলেন, তিনি নিয়মিতভাবে সরকার নির্ধারিত সকল প্রকার কর, ভ্যাট ও ট্যাক্স প্রদান করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

মোহাম্মদ আলহাজ্ব নুরে আলম ছিদ্দিকী স্বত্বাধিকারী, মেসার্স জান্নাতুল মাহুয়া কর্পোরেশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট