1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মেসার্স ফুরফুরী ট্রেডার্সের চুক্তি বহাল রাখার দাবিতে তাইবা ট্রেডার্সের সংবাদ সম্মেলন। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

মেসার্স ফুরফুরী ট্রেডার্সের চুক্তি বহাল রাখার দাবিতে তাইবা ট্রেডার্সের সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ-

মেসার্স ফুরফুরী ট্রেডার্সের সাথে সম্পাদিত চুক্তি বহাল রাখার দাবিতে ১৩ সেপ্টেম্বর শনিবার, বিজয়নগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে মেসার্স তাইবা ট্রেডার্স। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স তাইবা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আলী হোসেন, যিনি চুক্তি অনুযায়ী ২৫ লক্ষ টাকা প্রদানের পরও কাজ শুরু করতে না পারা এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকির শিকার হওয়ার অভিযোগ করেন।
মোঃ আলী হোসেন জানান, গত ৩১/০৫/২০২৫ইং তারিখে তিনি মেসার্স ফুরফুরী ট্রেডার্সের প্রতিনিধি মিনালের সাথে একটি চুক্তি সম্পাদন করেন। চুক্তির শর্তানুযায়ী, তিনি দুইটি ব্যাংক চেকের মাধ্যমে বিশ লক্ষ টাকা এবং পরবর্তীতে জেলা প্রশাসকের বিধিমালা পালনের কথা বলে মিনালের দাবিকৃত আরও পাঁচ লক্ষ টাকা নগদ প্রদান করেন। সব মিলিয়ে তিনি মিনালকে পঁচিশ লক্ষ টাকা পরিশোধ করেন।
প্রাথমিকভাবে মিনাল ১৫ দিনের মধ্যে কাজ শুরুর আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের ভিত্তিতে মোঃ আলী হোসেন দুটি বালু লোড করার ড্রেজার এবং চারটি স্টিলের নৌকা বায়না করেন। কিন্তু পাঁচ লক্ষ টাকা প্রদানের পর মিনাল তিন দিনের মধ্যে বালু উত্তোলনের অনুমতি দেওয়ার কথা বললেও, পরবর্তীতে তিনি টালবাহানা শুরু করেন।
মোঃ আলী হোসেন লোকমুখে জানতে পারেন যে, মিনাল অন্য একজন প্রভাবশালী সাথে নতুন করে চুক্তি করার পাঁয়তারা করছেন। এই প্রভাবশালী নেতা তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন এবং এ বিষয়ে মুখ খুললে খুন করে লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন মোঃ আলী হোসেন।
এই ঘটনায় তিনি বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং এর অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন। মোঃ আলী হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান এবং তার সম্পাদিত চুক্তি বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তিনি ন্যায়বিচার প্রাপ্তি এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad