1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ

নেত্রকোনার দূর্গাপুরে অসহায় শুক্কুরি বেগমকে বাড়ি উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার)

নেত্রকোনার দূর্গাপুরে অসহায় শুক্কুরী বেগম (৭০) কে বাড়ি উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত ৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে
দূর্গাপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের খুজিউড়া গ্রামে নব নির্মিত আধা পাকাঁ বাড়িটি আনুষ্ঠানিক ভাবে অসহায় শুক্কুরি বেগমের কাছে বুঝিয়ে দেন দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, দূর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ,
সাধারণ সম্পাদক মোঃ হারেজ গনি, পৌর যুবদলের সদস্য খান সুমন, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক সানী ঢালী, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির নেতৃবৃন্দ জানায়, উজিউড়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধা শুক্কুরি বেগম বিগত কয়েক বছরের মধ্যে তার স্বামী, এক ছেলে ও তিন মেয়েকে হারিয়ে অসহায় অবস্থায় ভিক্ষা করে একটি ভাঙ্গাচুরা চাপড়া ঘরে কোন রকমে দিনাতিপাত করে আসছিলেন। তার অসহায়ত্বের কথা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি গোচর হয়। তিনি তাৎক্ষণিক গৃহহীন অসহায় শুক্করি বেগমকে একটা আধা পাকাঁ ঘর নির্মাণ করে দেয়ার জন্য বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে নির্দেশ দেন।

পরে বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এর সার্বিক সহায়তা ও তত্বাবধানে চাপড়া ঘরের পাশে একটি আধা পাকাঁ ঘর নির্মাণ করে আজ শুক্রবার দুপুরে
আনুষ্ঠানিক ভাবে অসহায় শুক্কুরি বেগমের কাছে ঘরটি বুঝিয়ে দেয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘর উপহার পেয়ে অসহায় শুক্কুরি বেগম খুবই আনন্দিত।

তিনি মহান রাব্বুল আল আমিন এর কাছে দু হাত তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট