1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
শাহরাস্তিতে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ২জন আটক। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

শাহরাস্তিতে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ২জন আটক।

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

চাঁদপুরের শাহরাস্তিতে তিন বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১২টায় বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়ির ট্রাক ড্রাইভার রুবেল হোসেনের সন্তান তাসনুহা বুধবার দুপুরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। অবশেষে বৃহস্পতিবার রাত ১২টায় বাড়ির লোকজন পুকুর থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা খবর দিলে শাহরাস্তি থানা পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। এসময় পুলিশ ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্ত দেখতে পায়। সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন ও চাচি সাথী আক্তারকে আটক করে।
স্থানীয় ইউপি সদস্য মাওলানা আমিনুল হক জানান, আমার আগেই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আমি ঘর তল্লাশি করতে বলি। তখন পুলিশ শিশুটির চাচার ঘর তল্লাশি করে কিছু আলামত দেখতে পায়। তারাই শিশুটির হত্যাকাণ্ডে জড়িত।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, শিশুটি বুধবার থেকে নিখোঁজ ছিল। শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা-চাচিকে আটক করা হয়েছে। পরে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad