1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি

ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর সন্ত্রাসী হামলা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই হামলা ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল উদ্দেশ্য ছিল বিএনপি নেতা এনাম খাঁ’র কণ্ঠরোধ করা।
ঘটনাটি ঘটে গত ৩ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে। জানা যায়, এনাম খাঁকে খুন করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা বল্লম দিয়ে বুক বরাবর আঘাত করলে তার বুকে ডান পাশে গুরুতর জখম হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এই ন্যাক্কারজনক হামলার ঘটনাকে বিজয়নগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো একযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ স্থানীয় সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনাম খাঁ দীর্ঘদিন ধরে ইছাপুরা ইউনিয়ন বিএনপিকে সক্রিয় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা থাকায় তাকে রাজনৈতিকভাবে দুর্বল করতে এই হামলার ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
এই হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ জনগণও দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তুলেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট