1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ব্রাহ্মণবাড়িয়ায় অর্থ আদায়ের অভিযোগে ওসিসহ ছয় হাইওয়ে পুলিশ সদস্যকে প্রত্যাহার। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি! ২৭ জুনের মধ্যে দাবি মানা না হলে সারা দেশের গ্রাহকদের ঢাকায় এনে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাও৷৷  ধর্ম-বর্ণ-জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সম-অধিকার নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।—– মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটে যুবকের  ১ মাসের কারাদন্ড৷৷  অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷

ব্রাহ্মণবাড়িয়ায় অর্থ আদায়ের অভিযোগে ওসিসহ ছয় হাইওয়ে পুলিশ সদস্যকে প্রত্যাহার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় কর্মরত ছয় পুলিশ সদস্যকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একটি পণ্যবাহী গাড়ি থামিয়ে অর্থ আদায়ের গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্র অনুযায়ী, ৩ জুলাই ২০২৫ইং তারিখে সিলেট থেকে ঢাকার দিকে যাওয়া একটি কাভার্ড ভ্যানকে মহাসড়কে দায়িত্বরত টহল পুলিশ থামায়। পরবর্তীতে, ওই গাড়িতে অবৈধ পণ্য রয়েছে এমন অভিযোগ তুলে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ ওঠে।এই ঘটনাটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
এই ঘটনার জের ধরে গতকাল সোমবার ওই ছয় পুলিশ সদস্যকে সরাইল খাঁটিহাতা থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে, উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া ওই থানার ভারপ্রপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয়জনকে সরিয়ে নেওয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে কার কী ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়, তা খতিয়ে দেখে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করেই অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad