1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
আজ ৩ জুলাই সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেত্রকোনা এই কর্মসূচির আয়োজন করে।

আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু সঞ্চালনায়
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, ডাঃ মাজহারুল আমীন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল আলম মারুফ, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক এস এম মুসা, জেলা কৃষক দলের সভাপতি সালা্হউদ্দিন খান মিল্কী, সাবেক চেয়ারম্যান শরীফ হায়দার খান পাঠান মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল,
জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, সাধারণ সম্পাদক ফারুক মীর, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শফিউল আলম খান, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad