1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শহীদ জিয়ার মাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

শহীদ জিয়ার মাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮০২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন। ২৪ জুন ২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার মাজারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শ্রদ্ধা নিবেদনের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, ডাক্তার রফিকুল ইসলাম, জেলা নবজাগরণ দলের সিনিয়র সহ-সভাপতি এ এইচ এম গোলাম জহির, বিজয়নগর উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার, চান্দুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন আলমগীর, সহ সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক আলী ইমরান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হেবজু খান, বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ আরও অনেকে।
কর্মসূচিতে জেলা ও সকল উপজেলার বিএনপি, চান্দুরা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট