1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিবাগান প্রশিক্ষণ অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটে যুবকের  ১ মাসের কারাদন্ড৷৷  অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷

বিজয়নগরে বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিবাগান প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হ্নদয়ঃ-

বিজয়নগর উপজেলা কৃষি কর্মকরতার কার্যালয়ের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের আওতায় (০২) দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৭ই মে বুধবার ও ৮ই মে বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৩০জন কৃষক, কৃষানী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের আলোচনায় উপস্থিত ছিলেন ড. মোস্তফা ইমরান হোসেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া,
বিষয় ভিত্তিক আলোচনা করেন, কৃষিবিদ জিয়াউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, বিজয়নগর। তিলোত্তমা রায় তমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয়নগর।

প্রশিক্ষণের বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে ছিল,
১.বসতবাড়ির আঙ্গিনায় ও খালি জায়গায় প্রায় ১৪ ধরনের সবজি কিভাবে সারা বছর চাষাবাদ করা যায়।
২. সবজি যাতে নিরাপদ ভাবে উৎপাদন করা যায়।
3. পুষ্ঠিমান মান বজায় রেখে রন্ধন প্রণালী।
৪. সবজি উৎপাদনের কালিকাপুর মডেল সচিত্র বর্ণনা করে শিখানো।ইত্যাদি

কৃষাণী নূরচাঁন বেগম জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে বাড়ির খালি জায়গায় কিভাবে বিষ প্রয়োগ ছাড়া সবজি উৎপাদন ও পুষ্টিমান ঠিক রেখে কিভাবে রান্না করা যায় ইত্যাদি জানতে পারি। প্রশিক্ষণটির বিষয় সময়োপযোগী ছিল আমাদের খুবই উপকার হয়েছে এবং বেশ উপভোগ্য ছিল। এ ধরনের প্রশিক্ষণ আগামীতেও অংশগ্রহণ করতে আমি আগ্রহী।এছাড়াও বিভিন্ন কৃষক কৃষাণী প্রশিক্ষণের মাধ্যমে উপকার হবে বলে আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad