1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজিপুরের  গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড ভয়েস অব কাজিপুরের হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায়  ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়ম বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

কাজিপুর থানা পুলিশের আইন শৃংখলা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের আইন শৃংখলা বিষয়ে সচেতনতামূক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন। সভায় চলমান পরিস্থিতিতে জনগণের মধ্যে নানা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খোলামেলা আলোচনায় অংশ নেন থানা পুলিশ ও উপস্থিত জনগণ। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, চুরি, ডাকাতি, বাল্য বিবাহসহ সামাজিক নানা অসঙ্গতিপূর্ণ বিষয়ে জনগণকে সচেতন হওয়া ও এ সব বিষয়ে থানা পুলিশের পূর্ণ সহযোগিতার প্রদানের কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম। সোনামুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম তোতার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সহকারি অধ্যাপক আবদুল জলিল, সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, ইউপি সদস্য বেলাল হোসেন, যুবদল নেতা আব্দুল আলিম, সোহেল রানা প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট