1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জে মাইক্রোবাস- অটোরিকশা সংঘর্ষে  নিহত-৬ - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সিরাজগঞ্জে মাইক্রোবাস- অটোরিকশা সংঘর্ষে  নিহত-৬

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫৬ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার-
সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসের সাথে সিএনজি চালিত  অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে অটোরিক্সার চালকসহ ৬জন নিহত
হয়েছে।
রবিবার বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার
সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-সিরাজগঞ্জের তাড়াশ থানার ভাটরা গ্রামের মৃত নুর বক্সের দুই ছেলে রেজাউল করিম (৬০) ও আব্দুল মজিদ (৫০), একই গ্রামের মৃত আলহাজ্ব মহিউদ্দিন ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম (৫৬), রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫০), ও তার বড় ভাই তারেক রহমান (৫৫) ও রায়গঞ্জের উপজেলার ব্রাহ্মনবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮)। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি হাইস মাইক্রোবাস ঘটনাস্থলে পৌছালে সিরাজগঞ্জ থেকে নলকাগামী অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে  থাকা নুরুজ্জামান, তারেক ও রাশেদুল নামে তিনজন মারা যান। এছাড়াও গুরুত্বর আহত তিন যাত্রীকে উদ্ধার করে শহীদ এম.মনসুর আলী হাসপাতালে পাঠানো হয়। শহীদ এম. মনসুর আলী হাসপাতালের চিকিৎসক আবরার ফাইরাজ লাবিব জানান, তিনজনকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে আনা হলে রেজাউল করিম ও আব্দুল মজিদ নামে দুই ভাই চিকিৎসাধীন অবস্থায়  মারা যায় এবং একজনকে নর্থবেঙ্গল হাসপাতালে পাঠানো হয়।
নর্থবেঙ্গল হাসপাতালের চিকিৎসক ডাঃ  নিয়ামুল হক জানান, দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর নামে একজনকে হাসপাতালে আনার পর
চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট