1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৪০৮ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে,
শুক্রবার (৭ জুন) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ শহরের এস. এস. রোড়স্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোেকেট বীরমুক্তিযোদ্ধা কে.এম. হোসেন আলী হাসান এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ৬ দফা ছিলো বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ভিত্তি। যার মধ্যে দিয়ে পরে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের উপর ঝাপিয়ে পড়ার বহিঃপ্রকাশ ঘটে ছিলো।
এ অনুষ্ঠান আহবান করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী, অ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের, সদর উপজেলা, পৌর আওয়ামীলীগ, জেলা আওয়ামী মহিলা লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট