1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বরুড়ায় সোনাইমুড়ী বাজারে লাইসেন্স বিহীন হাসপাতাল ও ক্লিনিকের ৭০,০০০/- টাকা জরিমানা - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷  সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক৷৷  বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ৷৷  পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু।

বরুড়ায় সোনাইমুড়ী বাজারে লাইসেন্স বিহীন হাসপাতাল ও ক্লিনিকের ৭০,০০০/- টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৮২২ বার পড়া হয়েছে

 

নিজস্ব রিপোর্ট :-; আজ ২৭ ফেব্রুয়ারী শনিবার
বরুড়া উপজেলার আড্ডা বাজার এবং সোনাইমুড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ছাড়া হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, অপরিচ্ছন্ন ল্যাব, সার্টিফিকেট বিহীন ল্যাব টেকনোলজিস্ট দ্বারা ল্যাব পরিচালনা করার অপরাধ আমলে নেয়া হয়।
এসময় দুইটি প্রতিষ্ঠানকে উক্ত অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর) ৪১,৪৪ এবং ৪৫ ধারা মোতাবেক ৭০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।
দি স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না করা, টেকনোলজিস্ট বিহীন এক্স-রে করা এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখায় ৩০,০০০/-, সোনাইমুড়ী মডেল ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না থাকা, পরিবেশ ছাড়পত্র না থাকা, বর্জ্য ব্যবস্থাপনা না থাকা, পর্যাপ্ত জায়গা না নিয়ে ল্যাব পরিচালনা করা এবং যথাযথ ল্যাব টেকনোলজিস্ট দিয়ে পরীক্ষা না করায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- টাকা করে মোট ০২ টি প্রতিষ্ঠানকে ৭০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।অদ্য মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ মঈন উদ্দিন, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন ডাঃ সিফাত সালেহ এবং বরুড়া থানা পুলিশের একটি চৌকষ দল।
জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট