1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল৷৷ - অপরাধ সংবাদ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল৷৷ দুমকিতে মা/দ/কের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত৷৷ পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন তিন শিক্ষাবিদ৷৷ এসএসসি পরীক্ষার ফলাফলে  পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা৷৷ মির্জাগঞ্জে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ২৮ শিক্ষার্থী৷৷ গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ হাসপাতাল থেকে অন্ধ নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ৷৷  দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা কে  গ্রেপ্তারের প্রতিবাদে  পরিবহন ধর্মঘট,সড়কে শ্রমিকদের অবস্থান৷৷ দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ৷৷

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে দেশসেরা হয়েছেন গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২১১.৫ শতাংশ কাজ করে দেশের শীর্ষে রয়েছে তার উপজেলা। শূণ্য থেকে এক বছর বয়সী শিশুদের উপর এ কার্যক্রম পরিচালনা করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জন্ম ও মৃত্যু নিবন্ধনে জুলাই মাসে বরিশাল বিভাগ প্রথম স্থান অধিকার করেছে। নিবন্ধন কার্যক্রম লক্ষ্যমাত্রার ৭৭.৫ শতাংশ কাজ করে তারা এক নম্বরে চলে এসেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে বরিশাল বিভাগের লক্ষ্যমাত্রা ছিল যথাক্রমে ১৪৮৯৬টি ও ৫০৬৪টি। যার মধ্যে অর্জিত হয়েছে ৯৮৮৩ টি ও ৪৪৮৮টি। জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জনের হার ৭৭.৫ শতাংশ।
এদিকে বরিশাল বিভাগের পর রংপুর বিভাগ দ্বিতীয় স্থান অর্জন করেছে, যার অর্জন  ৬৫.৮ শতাংশ।
জেলা ক্যাটাগরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১১৩.৯ শতাংশ কাজ করে প্রথম হয়েছে পটুয়াখালী জেলা। এ জেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ২৬৯২টি, তারা করেছে ২১৯৯টি। মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ৭৩০টি, তারা করেছে ১০৬৭টি। জন্ম-মৃত্যু নিবন্ধনে পটুয়াখালীর জেলার অর্জন ১১৩.৯ শতাংশ।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘আবারো দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। সত্যি বলতে, জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে জড়িত প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সকলকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই আজকের এ সাফল্য।
জুলাই মাসে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয় ৬৩৭টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, অর্জিত হয়েছিল ৩১৮টি। শতাংশের হিসাবে অর্জন ২৭৪ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ২১১.৫ শতাংশ। যা ছিল সারা দেশের মধ্যে শীর্ষ স্থানে। উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা জেলার দাকোপ উপজেলা। জন্ম-মৃত্যু নিবন্ধনে যাদের অর্জন শতকরা ১৩০শতাংশ।
উল্লেখ্য, গত ২ মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে গলাচিপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বরিশাল বিভাগের সেরা ইউএনও হয়েছিলেন।
জন্ম-মৃত্যু নিবন্ধনে কার্যক্রমে ২০২৪-২০২৫ অর্থবছরে দুমকী উপজেলা বর্ষসেরা উপজেলার কৃতিত্ব অর্জন করেছিল আর বর্ষসেরা ইউএনও হয়েছিলেন দুমকী উপজেলার তৎকালীন ইউএনও আবুজর মো. ইজাজুল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad