আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু'র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়ন, জেলার সমসাময়িক বিভিন্ন বিষয় এবং জনস্বার্থে সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে মতবিনিময় করা হয়।
মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, "সমাজের ভালো ও মন্দ—উভয় দিকই বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে।"
তিনি আরও বলেন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক সোহেল আহাদ, নির্বাহী সদস্য আবু আবদুল্লাহ, সরাইল উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আর শাহীন, কসবা উপজেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি মোবারক হোসেন চৌধুরী নাছির এবং বিজয়নগর উপজেলার সাংবাদিক আবদুল্লাহ আল হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত