পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় লোহালিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক অবস্থা পরিদর্শন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মহিবুল্লাহ।
পরিদর্শনপূর্বক মাদরাসা মিলনায়তনে অধ্যক্ষ এ.এস.এম. আব্দুর রহমান হাসেমীর সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়নে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মহিব্বুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এড. মোঃ বশির উদ্দিন মৃধা ও সহ-সভাপতি মো মুজিবুর রহমান সহ মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং মাদরাসার সার্বিক বিষয়ে তদারকি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত