"পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-একজন শিক্ষার্থী, একটি গাছ, একটি সবুজ ভবিষ্যত"এই প্রতিপাদ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিচি বিহীন গাবের জাত "PSTU গাব ২" এর একটি করে চারা অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে বিতরণ এর মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.বি.এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে উৎসবমুখর পরিবেশে ২য় দিনের মতো এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান অভিভাবকদের গাছের চারা উপহার দিয়ে বলেন "আপনাদের সন্তান দেখাশোনার দায়িত্ব আমাদের আর আমরা যে আজকে গাছের চারা আপনাদের উপহার দিলাম সেটার লালন পালন করার দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনার সন্তান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যেন ঐ গাছের ফল খেতে পারে।"
তিনি আরো বলেন, "এই বিশ্ববিদ্যালয় জীবনে তোমাদের সর্বক্ষেত্রে ভালোর জন্য প্রতিযোগিতা করতে হবে, ভালো কাজে আমরা সর্বদা তোমাদের সাথে আছি।"
ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। সঞ্চালনা করেন ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, এনএসএস অনুষদের ডিন প্রফেসর শহীদুল ইসলাম, রেজিস্ট্রার ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মো: জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান , ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক মোঃ আব্দুর রহিমসহ বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ।
অভিভাবকদের পক্ষে আলমগীর, শাহে আলম ও শিক্ষার্থীদের পক্ষে সোহেল রানা জনি, জয় ভাঙ্গী, ফারিয়া, সালেহীন, আফরোজা, ইকরাম,মাহিন, মারুফ, শিশির প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত