মোঃ ফেরদৌস: ঝালকাঠি থেকে :জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আবারও প্রশংসিত হলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
রোববার ২৬ জুলাই বিকেলে ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ের আনুষ্ঠানিক ভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এবং অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা দেয়া হয়।
ঝালকাঠি কালীবাড়ি সড়কে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া সংকর স্টোরের মালিক এবং শারীরিক অসুস্থতার চিকিৎসার জন্য ঝালকাঠি পৌর বিএনপির সহ-সভাপতি ফারুক সরদারসহ আরও চারজনের হাতে আর্থিক সহায়তার সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভুগীরা।
দীর্ঘদিন ধরে শিক্ষা, কর্মসংস্থান ও মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ইতোমধ্যেই জেলার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসুস্থ ব্যক্তি, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেন সুবিধাভুগী পরিবার ও সাধারণ মানুষ।
সহায়তা গ্রহণকারীরা জেলা পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্দিনে এ ধরনের সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও অনুপ্রেরণা জোগায়। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, 'জেলা পরিষদ সবসময় অসহায়, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এসব কার্যক্রম পরিচালনা করছি। ইতিপূর্বে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান, কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তাসহ অসংখ্য জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত