এমডি রেজওয়ান আলী দিনাজপুর জেলা প্রতিনিধি:-দিনাজপুরের বিরামপুর উপজেলার পরিচিত মুখ,পরিশ্রমী মানুষ সোনা মিয়া (প্রায় ৬৫) আজ কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। দীর্ঘ ৪ থেকে ৫ মাস ধরে তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকলেও অর্থের অভাবে এখন তাঁর চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জানা গেছে, বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা সোনা মিয়া,মৃত আব্দুল আজিজের পুত্র। জীবনের পুরো সময় তিনি কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেছেন। কখনো চা বিক্রি, কখনো ছোটখাটো ব্যবসার মাধ্যমে পরিবার চালিয়েছেন। বিরামপুর শহরের অসংখ্য মানুষ তাঁকে একজন সৎ, পরিশ্রমী ও ভদ্র মানুষ হিসেবেই চেনেন। বর্তমানে কিডনি রোগের ব্যয়বহুল চিকিৎসা,নিয়মিত পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। আর্থিক সংকটের কারণে পরিবারটি চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে,সোনা মিয়ার চিকিৎসার জন্য স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, সমাজের বিত্তবান,প্রবাসী,ব্যবসায়ী ও মানবিক ব্যক্তিরা এগিয়ে এলে সোনা মিয়ার চিকিৎসা আবারও সচল করা সম্ভব হবে। স্থানীয়রা বলেন,একজন মানুষ যখন সুস্থ থাকেন,তখন তিনি নিজের দায়িত্ব নিজেই পালন করতে পারেন। কিন্তু কঠিন অসুস্থতার সময়ে সমাজের মানুষের সহযোগিতাই হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা। অনেক মানুষের ছোট ছোট আর্থিক সহায়তাই একজন অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। তবে সহযোগিতার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখারও আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তারা পরামর্শ দিয়েছেন,যারা সহায়তা করবেন তারা যেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা উদ্যোগের মাধ্যমে অর্থ প্রদান করেন এবং প্রয়োজনে চিকিৎসা সংক্রান্ত তথ্য যাচাই করে নেন। এতে মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানবিক মানুষদের প্রতি আবেদন—নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সোনা মিয়ার চিকিৎসায় এগিয়ে আসুন। আপনার সামান্য সহযোগিতাও তাঁর চিকিৎসার পথে বড় সহায়তা হতে পারে। বিত্তবান,প্রবাসী,ব্যবসায়ী ও মানবিক ব্যক্তিগন তাঁকে সহযোগিতা পাঠাতে বিশেষ ভাবে অনুরোধ করছি৷ নগদ একাউন্ট নাম্বার ০১৭০৭-৬১৬৮৮৯ সোনা মিয়া
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত