আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সরাসরি সম্প্রচার প্রদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিশুদের প্রতিভা ও মননশীলতা বিকাশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এবং দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয় উদ্যোগ’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, বিএনপির চান্দুরা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, বিএনপির সাবেক ছাত্রদল নেতা নুরুল হক নিয়াজ, জনপ্রতিনিধি বিল্লাল মেম্বারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সামনে ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজ পরিবেশ গড়ে তোলার মানসিকতা সৃষ্টি করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিভা ও মননশীলতা বিকাশে উৎসাহ জোগাবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত